জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ হাজার ৬শ ৯৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিটি কর্পোরেশন এলাকায় সুপেয় পানি সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
আজ সোমবার একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ অনুমোদন দেয়া হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি চলতি অর্থ বছরে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় রয়েছে-গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ ও পুনর্বাসন, ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন ও ২৮০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন, ১৪টি ডিএমএ স্থাপন, নতুন করে ২০টি গভীর নলকূপ ও ২০টি নলকূপ পুনর্বাসন, ৩৫ হাজার হোল্ডিং-এ পানি লাইন ও স্মার্ট মিটার সংযোগ, ২৭টি ওয়াটার এটিএম বুথ স্থাপন, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত গণপরিসর নির্মাণের কথা রয়েছে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানিসরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে নিয়মিত পানি বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
