ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সংকট মোকাবেলায় আরও তিন কূপ খনন করবে বাপেক্স

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে শিল্পক্ষাতে গ্যাসের তীব্র সংকটের মধ্যে স্থানীয় গ্যাস উত্তোলন বাড়াতে নতুন করে তিনটি অনুসন্ধান কূপ খননের অনুমোদন দিয়েছে সরকার। কুমিল্লার শ্রীকাইল, পাবনার মোবারকপুর ও সিলেটের ফেঞ্চুগঞ্জে এই কূপগুলো খনন করবে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)।

গতকাল সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) “শ্রীকাইল ডিপ–১, মোবারকপুর ডিপ–১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ–১ অনুসন্ধান কূপ খনন” প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ১ হাজার ১৩৬ কোটি টাকা, যার মধ্যে ৯০৯ কোটি দেবে সরকার এবং ২২৭ কোটি টাকা বহন করবে বাপেক্স। প্রকল্পের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

বর্তমানে শিল্পখাতে গ্যাস সঙ্কট চরমে পৌঁছেছে। গ্যাস না থাকায় বস্ত্র, পোশাকসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় উৎপাদন বাড়ানোর বদলে আমদানিনির্ভর হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এ কারণে সরকার দেশের বিভিন্ন ব্লকে ১০০ নতুন কূপ খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে।

একনেকে ১৭ প্রকল্প অনুমোদন

নতুন এই গ্যাস কূপ প্রকল্পসহ একনেক মোট ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। সব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থ ৯ হাজার ৪৫২ কোটি, বিদেশি ঋণ ৫১০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার জোগান ৩৭৯ কোটি টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো

  • চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (ব্যয়: ২৫৬ কোটি টাকা)

  • মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন

  • সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (ব্যয়: ১,৮৮৮ কোটি টাকা)

  • মিরপুর ৯ নম্বরে ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট (আহত জুলাইযোদ্ধা পরিবারের জন্য) – ব্যয়: ১,৩৪৪ কোটি টাকা

  • ‘৩৬ জুলাই’ আন্দোলনের শহীদ পরিবারের জন্য আবাসিক ফ্ল্যাট – ব্যয়: ৭৬১ কোটি টাকা

  • বাংলাদেশ সচিবালয় এলাকায় অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প

  • সচিবালয়ে ২১ তলা নতুন অফিস ভবন নির্মাণ

  • ঢাকা এমআরটি লাইন–৬ প্রকল্পের ব্যয় ৭৭৬ কোটি টাকা কমানো

এ ছাড়া সড়ক, নগর উন্নয়ন, স্বাস্থ্য, জনসম্পদ উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়নসহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: