নারায়ণগঞ্জ সদর থানা কতৃক গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গোগনগর স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোট প্রয়োগ করবে আমরা এটাই আশাকরি। নির্বাচন পরবর্তী ৭২ ঘন্টা এলাকায় যেন কোন সহিংস ঘটনা না ঘটে সেজন্য স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এলাকাবাসীর মূখ্য ভূমিকা রয়েছে। কিছু সংখ্যক পুলিশ সদস্য দিয়ে আইনশৃঙ্খলা ঠিক রাখা সম্ভব নয় তাই আমি এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি। তিনি আরও বলেন, যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনারা আমাকে তথ্য দিবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো। আপনাদের সন্তানদেরকে আপনারা মাদক থেকে দূরে রেখে ধর্মীয় শিক্ষায় গড়ে তুলুন। যাতে করে আগামীতে আমরা একটি মেধাবী প্রজন্ম রেখে যেতে পারি। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ওসি (তদন্ত) জামাল উদ্দিন, আলী আহমেদ, ৩নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, সদর থানা বিএনপির সহ-সভাপতি মোহসীন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান লিমন, লিটন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন হোসেন, সদর থানা জামায়াত নেতা আলী আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরউদ্দিন, সহকারী শিক্ষক মনিরা সুলতানা, নুর নাহার হক, মন্টি দত্ত সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। বক্তব্য শেষে ওসি মোঃ আব্দুল হালিম উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে চকলেট প্রদান করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
