ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে সচেতনতামূলক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার: ফ্যাসিস্ট নির্মূলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২২, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশ পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মূলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সকলে ‘হ্যাঁ’ ভোট দিবেন। একটি অপশক্তির হীন-মানসিকতার পরিবর্তন ঘটাতে এই ‘হ্যাঁ’ ভোট ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

আজ বুধবার বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদরের আয়োজনে ভুইগড় বাসস্ট্যান্ড কাজীপাড়া মাঠে এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন হবে। এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই ফ্যাসিস্ট নির্মূলে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপী। সাদা ব্যালট পেপারের মাধ্যমে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গোলাপি রঙের ব্যালটে জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার সুযোগ আছে। জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে ‘হ্যা’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরি করতে আহব্বান জানাতে হবে। উপদেষ্টা বলেন, মনে রাখবেন-দেশের চাবি আপনার হাতে। অতীতে আমরা দেখেছি সরকারি দল ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছেন। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকলে আগামীতে কোনো সরকার দলের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে গণভোট আবশ্যক হবে। এসময় সকলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সকলে সমর্থন জানান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত নেতৃবৃন্দদের হাতে লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল সহ প্রশাসনিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: