ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজমপুর ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি আজ আজমপুর ইউনিয়নের পালা মহল্লার হাটবাজারে এক নির্বাচনী পথসভা করেন। পথসভায় বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মেহেদী হাসান রনি তার পিতা মরহুম শহিদুল ইসলাম মাস্টারের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, চারবারের সংসদ সদস্য হিসেবে মরহুম শহিদুল ইসলাম মাস্টার এই এলাকার উন্নয়নে যে কাজগুলো শুরু করে গেছেন, সেগুলো বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে মহেশপুর ও কোটচাঁদপুরকে একটি উন্নত ও সুশাসনের এলাকায় রূপ দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোজামসহ দলীয় নেতাকর্মীরা পথসভায় অংশ নেন।
পথসভা চলাকালে হাটবাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: