ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৭ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

১৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার ( ৪ ফেব্রুয়ারি ) বাদ এশা নগরীর ১৭ নং ওয়ার্ডের ভূইয়াপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সানি ভূইয়ার সভাপতিত্বে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় টিপু বলেন, এই দেশ আজ গণতন্ত্রহীন, ভোটাধিকারহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের রাজনীতি আজও এ দেশের মানুষের প্রেরণার উৎস। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সুস্পষ্ট কর্মসূচি হাতে নিয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি আসবে।

প্রধান বক্তার জোসেফ বলেন, এই ওয়ার্ডের মানুষ কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেনি। অতীতের মতো এবারও এখানকার জনগণ ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি বলেন, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেবে এবং ভোটের মাঠে শতভাগ উপস্থিতি নিশ্চিত করবে।
আলোচনায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর সেই নির্বাচনে ধানের শীষই জনগণের শেষ আশার প্রতীক। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ১৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন ও মোঃ হারুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি৷ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী নাঈম, সবেক সভাপতি আবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাজল, সহ সভাপতি অপু ভূইয়া, সদর থানা যুবদল নেতা শিকদার চিশতী বাপ্পি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: