বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম দিলদার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি মোঃ সুমন মাস্টার, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার ও রিজিক গ্রুপের হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর (তুষার), মহানগর শাখার সেক্রেটারি মোঃ শহিদুল আলম বাপ্পী।
সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আঞ্চলিক শাখার সভাপতি মনির হোসেন মেজর। সঞ্চালনায় ছিলেন, সিনিয়র সহসভাপতি একেএম কামরুল হাসান বাবুল। অনুষ্ঠানে মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষানুরাগী ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ফারুক আহাম্মদ রিপনকে, কর্মসংস্থান তৈরীতে বিশেষ অবদান রাখায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টার ও রিজিক গ্রুপের হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর (তুষার) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম বাপ্পী, সিনিয়র সহসভাপতি মনির হোসেন মেজর, একেএম কামরুল হাসান বাবুল, সহসভাপতি কবির হোসেন (পারভেজ), মোঃ মজিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, রুহুল আমিন (আকাশ), শাজ্জাত হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো: জহিরুল ইসলাম, রাফিয়া খাতুন শিমুল, রাজু আহমদ, মোঃ কবির হোসেন, মোঃ হারুন অর রশিদ, মোঃ তানভীম আবেদীন রকি, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, জীবন সাহা, মোঃ সোহেল রানা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আনোয়ার করিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মোশারফ হোসেন, সহ আইন সম্পাদক তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইফতিমাম হোসেন নিরব, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, তদন্ত বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ আমিন, সালিশ বিষয়ক সম্পাদক মোঃ মোদাসসির রহমান, প্রেস ও মিডিয়া সম্পাদক আবু আল নাঈম, প্রচার সম্পাদক মোঃ শাকিল হোসেন, সহ প্রচার সম্পাদক হাসান মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান লতিফ, পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্নি রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ ভূইয়া, অনুদান বিষয়ক সম্পাদক সুরাইয়া তাবাসসুম মৌ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হোসেন শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লাহ লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নাজিম হোসেন, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম বাবু, আপ্যায়ন সম্পাদক মোঃ নাসির উদ্দিন দেওয়ান, নির্বাহী সদস্য মোঃ নাছির উদ্দীন, মোঃ হানিফ রানা, মোঃ শান্ত, আব্দুল ওয়াহেদ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
