ফতুল্লা ডিআইটি মাঠে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী সমাবেশে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক মো.জিলানী ফকির। আজ সোমবার বিকেল ৩টায় মাসদাইর কবরস্থান এলাকা হতে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে জেলানী ফকির সভাস্থলে উপস্থিত হন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মী কর্মীদের উদ্দ্যেশে জিলানী ফকির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলে এবারের ত্রয়োদশ নির্বাচনী দলের চেয়ারম্যান তারেক রহমান মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনীত করেছেন প্রার্থী হিসেবে। আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা খেজুর গাছ মার্কায় ভোট দিবো। আমাদেরকে মনে রাখতে হবে খেজুরগাছ মানেই ধানের শীষ। সুতরাং বৃহস্পতিবার সারাদিন আমরা খেজুরগাছে ভোট দিয়ে মনির হোসাইন কাসেমীকে ভোট দিয়ে সংসদে পাঠাবো এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ মামুন হোসাইন,ওলামা দল ফতুল্লা থানা কমিটির সদস্য সচিবসহ ওলামাদলের অন্যান্য নেতৃবৃন্দরা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
