আপনারা ধানের র্শীষে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দখলবাজি চিরোতরে বন্ধ করে দেব। আমার এলাকা কোন ধরনের চাঁদাবাজ-দখলবাজ রাখবোনা। আমার পিতা শহীদুল ইসলাম মাষ্টার যে ভাবে উন্নয়ন করেছেন আমিও সে ভাবেই আপমাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আপনারা ভোট শেষ করে কেন্দ্র থেকে রেজাল্ট সাথে করে নিয়েই ভোট কেন্দ্র থেকে ফিরবেন। তিনি আরো বলেন, করও কোন কথায় কান দেবেন না। একটি দল পায়ে পা দিয়ে গণ্ড গোল বাধানের চেষ্টা করবে। আপনারা সে দিক থেকে সজাগ থাকবেন।
গতকাল সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাছে অনুষ্ঠিত বিএনপির (ধানের র্শীষ) প্রতিকের বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে এ কথা বলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রী বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, পৌর বিএনপিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রী ছাত্র দলের সহ সভাপতি আলমগীর হোসেন, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহাম্মেদ পিন্স,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদ, পৌর যুবদলের সদস্য সচিব হারুন আর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
