ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নাসিক ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে সিদ্ধিরগঞ্জস্থ নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে আইলপাড়া জামে মসজিদের দক্ষিণে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির ইনচারর্জ ডি এইচ বাবুল এবং সঞ্চালনায় ছিলেন ১০৪নং পাঠানটুলী আইলপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির অন্যতম সদস্য আব্দুল আজিজ শিপন। এসময় বক্তরা বলেন, নারায়ণগঞ্জ- ০৩ ( সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ ) সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ধানের শীষের নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটির সদস্য সচিব শরিফুল হাসান রোকন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম স্বাধীন, কেন্দ্র কমিটির যুগ্ন আহ্বায়ক মোঃ মিয়া চাঁন, দেলোয়া হোসেন ভূইয়া, সামাজিক সংগঠন মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, অত্র এলাকার মুরুব্বি ও আইলপাড়া জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক, মোঃ ইসমাঈল মিয়া, মসজিদ কমিটির সদস্য মোঃ ছমির উদ্দিন, মোঃ শফিউল আলম, কুদরত উল্লাহ, রমজান আলী প্রমুখ। উঠান বৈঠকে বক্তব্যে বক্তারা বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য দেশের ছাত্রসমাজ ও জনতা আত্মত্যাগ করেছে। সে-ই আত্মত্যাগের ধারাবাহিকতা রক্ষায় এবার আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর যারা বিগত দিনে ভুল করেছে তাদের ক্ষমাকরে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আমরা এলাকার কেউ কারো প্রতিপক্ষ হতে চাইনা সবাই মিলে সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই। তাই আসুন আমরাসবাই মিলে আগামী ১২ই ফেব্রুয়ারী সময় মতো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেশে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। উক্ত উঠান বৈঠকে অত্র কেন্দ্র কমিটির সদস্য আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন, মোঃ হযরত আলী, হুমায়ূন কবির টিপু, রহমত উল্লাহ, মোঃ জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, মোঃ হাসান রাজা,গোলাম মর্তুজা আকাশ, রাশেদুল ইসলাম, আল আমিন, জাকির হোসেন, মোঃ শাহীন, মোঃ সজল, মোঃ তন্ময়সহ অত্র আইলপাড়া এলাকার বিএনপি এবং অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: