ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

বন্দর সংবাদদাতা
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে বন্দর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বন্দর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নানা শ্রেনী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,বন্দর শাখার ও বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম শাহীন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেল,বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব,সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন,ইমরান মৃধা,সাংগঠনিক সম্পাদক শাহ জামাল,দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মামুনুর রহমান,সাংবাদিক টিআই কাজল,শ্যামল চন্দ্র দাস,শাকির আহম্মেদ বাপ্পি, নুরে আজাদ, রেজোয়ান হোসেন পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: