ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইয়াস্টার জেন্টস দখল করলেন মনির

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি সরকার গঠন না করতেই দখল নিয়ন্ত্রণে মগ্ন হয়ে উঠেছেন সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের নাম বিক্রি করে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর ৩টি ফ্যাক্টরী একইসঙ্গে দখলে নিয়েছেন।
অনুসন্ধানে উঠে এসেছে যে, ইপিজেডে লাইসেন্স করে ব্যবসা পরিচালনার নিয়ম থাকলেও মনির অন্যের লাইসেন্স ব্যবহার করে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিন ফ্যাক্টরী দখল করতে চাচ্ছেন। ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিনটি ফ্যাক্টরী রয়েছে আদমজীতে ইপিজেডে এসকল ফ্যাক্টরীর একটি বটম,জিপার উৎপাদন করে বাকি দুটি ফ্যাক্টরীতে জিন্স প্যান্ট উৎপাদন করে। এই তিনটি ফ্যাক্টরী একটি থেকে ঝুট, স্কারাব ভাঙ্গারি মালামাল খালাস করবেন। আরেকটিতে দুপুরের খাবার সাপ্লাই দিবেন এবং অপর আরেকটি ফ্যাক্টরীতে বালু, গিরিজ, মবিল সাপ্লাই দিবেন মনির। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ফলাফলের পর শপথ গ্রহণের মাধ্যমে বিএনপির সরকার গঠন করার আগেই নির্বাচনের চারদিনের মাথায় গত ১৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর ভিতরে প্রবেশ করে উক্ত প্রতিষ্ঠানের তিনটি ফ্যাক্টরী দখলে নিতে মড়িয়া হয়ে যান ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। মনির মড়িয়া হলেও ফ্যাক্টরী কতৃপক্ষ ফ্যাক্টরীর ওয়েস্টেজ মালামাল সরকার গঠনের আগে তার কব্জায় দিকে অস্বীকৃতি জানালেও ইডি মাহমুদ ম্যানেজ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের দোহাই দিয়ে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিনটি ফ্যাক্টরী ভাগিয়ে নেন। নব্য বিএনপি ও হাইব্রিড হিসেবে বিভেচিত এসকল সমর্থকদের নিয়ে ইপিজেডের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ফ্যাক্টরী দখলে নিতে শক্তি প্রদর্শন করে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি আবার সৃষ্টি করছে মনির।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: