ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১০ টাকায় ইফতার বাজার স্বস্তি পেল পাঁচশো পরিবার

মুন্সিগঞ্জ সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গেলো পাঁচটা রোজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার করেছি। গতকাল শুনলাম এখানে ১০ টাকায় ইফতার দেবে। তাই আজ নাতিকে নিয়ে চলে আসছি। একটা ব্যাগের দাম দিয়েই আট রকম ইফতার সামগ্রী পেলাম। এখন বাকি রোজাগুলো একটু ভালোভাবে কাটবে। কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের বিধবা মনজুরা বেগম (৫৫)। ৯ বছরের নাতিকে নিয়ে মানুষের সাহায্যের ওপর নির্ভর করেই চলছে তার সংসার।
রমজানের শুরুতেই স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে মুন্সিগঞ্জের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘১০ টাকায় ইফতার বাজার’। আজ মঙ্গলবার সকাল ৮টায় টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই বাজারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। এই অস্থায়ী বাজার থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবার সংগ্রহ করেন ইফতারের জন্য প্রয়োজনীয় ৮ ধরনের পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া, ডাল ও মুড়িসহ বিভিন্ন সামগ্রী। সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠজুড়ে সাজানো হয়েছে অস্থায়ী স্টল। অন্যান্য বাজারের মতোই ক্রেতারা নিজ হাতে পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। পার্থক্য শুধু একটাই, প্রতিটি প্যাকেটের মূল্য মাত্র ১০ টাকা। বাজারজুড়ে ছিল নিম্ন আয়ের মানুষের ভিড় এবং মুখভরা হাসি। টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার আব্দুল মান্নান (৭০) বলেন, ‘যে ব্যাগ দিয়ে বাজার দিচ্ছে সেটার দামই ১৫ টাকা। অথচ এখানে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করছি। গরিব মানুষের জন্য এমন বাজার আরও হওয়া দরকার। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করতে দিয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। সদর উপজেলার চরবেহেরপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা লাবুনি আক্তার (৩৮) দুই মেয়েকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ১০ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। লাবুনি বলেন, গত পাঁচ বছর ধরে প্রতি রমজানে এখান থেকে ইফতার কিনি। এ বছর কয়েকটা রোজা চলে গেলেও বাজার বসেনি দেখে খুব চিন্তায় ছিলাম। আজ সকালে শুনেই চলে আসছি। এখন অন্তত কিছুদিন ইফতার নিয়ে চিন্তা করতে হবে না। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হাসান জানান, নিম্ন আয়ের মানুষের আত্মসম্মানবোধের কথা বিবেচনা করেই তারা বিনামূল্যে নয়, নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমরা ১০ টাকায় ইফতার বাজার এবং ১০ টাকায় এক কেজি গরুর মাংসের বাজারের আয়োজন করি। এতে মানুষ সাহায্য নেওয়ার বদলে বাজার করার অনুভূতি পায়। তারা আত্মসম্মান বজায় রেখেই পণ্য সংগ্রহ করতে পারেন। সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, এবার পঞ্চমবারের মতো এই বাজারের আয়োজন করা হয়েছে। পাঁচ শতাধিক পরিবার উপকৃত হয়েছে। অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা গর্বের সঙ্গে বাজার করে নিয়ে যাচ্ছেন, এটিই আমাদের আনন্দ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছরই রমজানে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী ও ১০ টাকায় গরুর মাংস বিতরণ করে থাকে। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: