ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাংবাদিক রশীদ খোকনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা
মার্চ ২, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের আজ সোমাবার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা প্রেসক্লাব আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর সভা পরিচালনা করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনোদিন মাথানত করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তারা নতুন সরকারের কাছে শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সব সাংবাদিকের হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, সদস্য এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের সদস্য দেবব্রত রায়, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান মাকসুদ ও নামজুল হক পাপ্পু। আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, সদস্য খলিলুর রহমান সুমন, এজাজ আলী, ক্লাবের অস্থায়ী সদস্য মিলন হোসেন, মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে হারুণ-অর-রশীদ খোকনসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মওলানা মো. ইউসুফ হাবিব।
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: