ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌজন্য সাক্ষাৎ কালে নাসিক প্রশাসক সাখাওয়াতঃ হকার সমস্যা অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে সমাধান করবই

নগর সংবাদদাতা
মার্চ ৮, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা এখন একটি অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। আমি নগরবাসীর স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান করবই। শহরের অভিশাপ মুক্ত করতে চাই, এতে নগরবাসী সকলের সহযোগিতা চাই।
আজ রোববার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দরা সদস্যরা নাসিক প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ফুলের শুভেচ্ছা সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকীর নেতৃত্বে সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরি সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব উপস্থিত ছিলেন। শহরকে যানজটমুক্ত করার অঙ্গীকার প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়তে হলে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। হকারদের জন্য নির্দিষ্ট স্থান বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তবে রাস্তার ওপর কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। হকার উচ্ছেদ ও শহরের শৃঙ্খলা ফেরাতে আপনাদের লেখনী এবং সহযোগিতা একান্ত কাম্য। আপনারা জনদুর্ভোগের চিত্র তুলে ধরলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময় সাক্ষাৎকালে জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে প্রশাসকের সাথে আলোচনা করেন। প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানের আশ্বাস দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: