ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা
মার্চ ৮, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর উদ্যোগে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর ব্যক্তিগত প্রচেষ্টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ ১৮ রমজান রবিবার বাদ যোহর নারায়ণগঞ্জ চাষাড়া আর্মি মার্কেটের সামনে সকল এন্টারপ্রাইজ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মাধ্যমে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও যাতে এই রকমের কাজ করে যেতে পারে এজন্য সবার কাছে দোয়া চান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইন-এর প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ। সে সময় প্রধান অতিথি দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ওয়ায়েস করুনী (রাঃ) একজন মহাসাধক ছিলেন। এই মহান সাধকের নামের সংগঠন যেই উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রসংশনীয়, আগমীতে আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে পরিসর বৃদ্ধি করা হবে। যেন আরো অসহায় পরিবারের উপকার হয়। তিনি আরো বলেন, সঠিক ভাবে সমষ্টিগত যাকাত আমরা সমাজে বিতরণ করতে পারলে দেশের দারিদ্র্যতা দুর হবে। আমি আশাকরি বিদ্যুৎ’র এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মহল্লা ভিত্তিক সহযোগিতা করা হবে। মানবতার বাঁচিয়ে রাখা জরুরী। এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কিছু নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝেও গোপনে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: