ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইফতার মাহফিলে মাওলানা আবদুল জব্বারঃ মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান

নিজস্ব সংবাদদাতা
মার্চ ৮, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ আসর শহরের মিশনপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচী সম্পন্ন হয়। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মাহে রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল আলমিরাতে সাজিয়ে রাখার জন্য নয়, বরং একে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি সূরা নাস-এর আলোকে হেদায়েত প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যারা আদেশ ও নিষেধ মেনে চলবে, তাদের জন্য জান্নাত অবধারিত। দেশে যদি কোরআনের আইন ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়, তবেই নামাজ ও জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠিত হবে। তিনি ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন। মহানগরী জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জামায়াত ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন। হাফেজ সাইফুল্লাহ সালিম-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কালিমুল্লাহ। ইফতার মাহফিলে বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: