ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
মার্চ ৮, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আজ সকাল-১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর জন্য মেলা স্টলের আয়োজন করা হয়েছে।
উক্ত মেলার বিভিন্ন স্টল ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জেলা প্রশাসক মেলার স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিবসের প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আ ফ ম মশিউর রহমান (সিভিল সার্জন), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, জেলা আনসার কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিকারুন্নেসা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরাসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের বিভিন্ন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমাদের দেশের নারী উদ্যোক্তাদের যথাযথ সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে। তাদেরকে সরকারি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তাদেরকে স্বাবলম্বী করে ঘড়ে তুলতে হবে তাহলে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব। তাদেরকে ছোট করে না দেখে সার্বিক সহযোগিতার মাধ্যমে কাজ করার সুযোগ করে দিতে হবে। পরিশেষে, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে আলোচনা সভাটি শেষ হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: