ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
জানুয়ারি ২২, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন হেডকোয়াটারে তাদের অভিযানের সফলতা ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বিজিবির কাযর্ক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম। তিনি বলেন আপনারা সকলেই অবগত রয়েছেন যে, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ০২ টি জেলার (ঝিনাইদহ ও মাগুরা) ১০ টি উপজেলায় (০৬ টি সংসদীয় আসনে) মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১০ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ০১ টি উপজেলাসহ অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার এর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ জানুয়ারি ২০২৬ হতে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন সম্পন্ন করা হবে। মোতায়েনের পর ০২ টি জেলার গুরুত্বপূর্ণ ৫৫ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।
রিজিয়ন সদর দপ্তর, যশোর এর অধীনস্থ ০৭ টি ব্যাটালিয়ন ১৮ টি জেলার ১০৮ টি উপজেলার ৬২ টি সংসদীয় আসনে ৯৩ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন এর মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও দেশের ৪, ৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলা (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ব্যতিত ৪৮৯ টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১ টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: