ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেল চুরি করে ওরা এখন শুন্য থেকে কোটিপতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাগপাড়ার দুলাল মিয়া, মাসুম, মারুফ, অনুপ, ম্যানেজার আরিফ ও নৌকার সর্দার আনোয়ার পদ্মা ডিপোর তেল চুরি করে এখন কোটি টাকার মালিক। ফ্যাসিস্টের দোসর শামীম ওসমানের পার্টনার গোদনাইলের বাগপাড়ার ৫ই আগস্টের পর থেকে পলাতক শাহজালাল মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরা। ২০১০ সালে এদের দৃশ্যমান কোন সম্পদ ছিল না, ফ্যাসিস্ট আমলে জাহাজ থেকে জ্বালানী তেল চুরি ও মাদক ব্যবসা করে তারা অল্প সময়ে বিপুল পরিমাণ বিত্ত বৈভবের মালিক হয়েছেন। শামীম ওসমানের পার্টনার শাহজালাল মিয়া বাংলা তেলের ক্যারিং এবং কেরোসিন , এটিএফ(জেট ফুয়েল) ও বাংলা তেলের সাথে ক্যামিকেল মিশিয়ে অকটেনে পরিনত করে তা বিক্রি এবং মাদক ব্যবসা করে আজ তিন হাজার কোটি টাকার মালিক বলে জানা গেছে। ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জেলায় শাহজালালের ২৮ থেকে ৩০টি তেলের পাম্প রয়েছে। পদ্মা ডিপোতে ট্যাংক লরি ভাউচার গাড়ি রয়েছে ৩৫টি। শীতলক্ষ্যা নদীতে তেলের ট্যাংকার ও বালুর ট্রলার রয়েছে ২০ থেকে ২২টি। জালকুড়ি বিলে তার জমির পরিমাণ প্রায় ১০০ বিঘার উপরে। তার এই অবৈধভাবে গড়ে তোলা বিশাল সাম্রাজ্য বর্তমানে নিয়ন্ত্রণ করছে তারই বড় ভাতিজা মাসুম শেখ। গত সরকারের সময়ে পদ্মা ডিপোর ৮০টি জাহাজ বাতিল করে ৯০টি জাহাজ পদ্মা ডিপোর আওতায় নিয়োগ দেয় সরকার। যার মধ্যে ১০ থেকে ১২টি ট্যাংকার শামীম ওসমানের বলে জানা গেছে। শাহজালাল এবং তার আত্মীয় দুলাল মিয়া, মাসুম, মারুফ, অনুপ শেখ, ম্যানেজার আরিফ ও নৌকার সর্দার আনোয়ার ও অন্যান্য নেতাদের মিলিয়ে ৫৪টি জাহাজ নিয়ে একটি সিন্ডিকেট গঠন করা হয়। বর্তমানে এই সিন্ডিকেটের হাতেই চোরাই তেলের রমরমা ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে।

ডিপোর দক্ষিণ দিকের দেওয়ালের পাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সড়কের ওপর একটি ছোট দোকান নির্মাণ করে এই চোরাই তেল সিন্ডিকেট। এর পাশেই জিন্দা লাশের বাড়িতে আরেকটি ছোট গোডাউন রয়েছে। এ ছাড়া বাগবাড়ি গ্রামের ভিতরে শাহজালালের অফিসের কাছে আরও একটি বড় গোডাউন রয়েছে। চুরির পর তেল এ সব গোডাউনে মজুদ করা হয়। দেশে জ্বালানি তেলের বাজারে যখন অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পদ্মা অয়েল ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে চলছে জ্বালানী তেল চুরি ও মজুদের মহোৎসব। রাত ৩ টা থেকে ভোর ৬টা পযন্ত সক্রিয় থাকে এই চোর সিন্ডিকেট। চট্টগ্রাম ও ঘোড়াশাল থেকে আসা ট্যাংকার জাহাজ থেকে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা অবস্থায় হাজার হাজার লিটার কেরোসিন, ডিজেল, পেট্রোল, বাংলা তেল এটিএফসহ চোরাই তেল নামায় এই সিন্ডিকেট। এছাড়া ডিপোর ট্যাংকার জেটি থেকে তেল আনলোড করার সময় ডিপোর লেবারগণ ডিপোর ভিতর থেকে কেনে করে হাজার হাজার লিটার তেল এনে অনুপের কাছে বিক্রি করে। অনুপ শেখ এ তেল তাদের গোডাউনে নিয়ে তেলের সঙ্গে ক্যামিকেল মিশিয়ে অকটেন বানিয়ে সেই নিম্ন মানের তেল তার চাচা শাহজালালের পাম্পসহ অন্যান্য পাম্পে বিক্রি করে। বর্তমানে বাগপাড়া জলঘাটায় বিন দাউদ নামে একটি জাহাজ লেট আপ অবস্থায় রয়েছে তার সাথে বাধা আছে দুটি বালুর ট্রলার ,যা অনুপ শেখের অফিস হিসেবে ব্যবহার করা হয়। চট্টগ্রাম থেকে আসা দেশ ওয়ান নামের একটি জাহাজ ফার্নেস অয়েল সরবরাহ করে বিভিন্ন পাওয়ার হাউজে। এ জাহাজে করে নদী পথে ইয়াবা ও ফেনসিডিলের বড় বড় চালান আসে অনুপ শেখের কাছে। অবৈধ এই ব্যবসা টিকিয়ে রাখতে অনুপ শেখ এসপি, ডিবি, সিআইডি , সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, কাঁচপুর নৌ ফাড়ি পুলিশকে প্রতি মাসে মোটা অংকের মাসোয়ারা দিয়ে থাকে। ডিবি সোর্স আনোয়ার ও মিশুর মাধ্যমে এ মাসোয়ারা প্রদান করা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ও দেওয়া হয় টাকা। ঘুসের বিনিময়ে প্রশাসন ও নেতাদের ম্যানেজের বিষয়টি অনুপ শেখ গর্ব করেই বলে বেড়ায়। বর্তমানে শামীম ওসমান ও শাহজালাল দেশের বাইরে অবস্থান করলেও দুলাল শেখ ও মাসুম শেখ অবৈধ আয়ের লভ্যাংশ তাদের কাছে পাঠিয়ে দেয়। অনুপ শেখ সিন্ডিকেটের ৫৪ ট্যাংকারের তালিকায় রয়েছে এমটি নোমেল, এমটি প্রেমা, এমটি জলকুমারী, এমটি দোয়েল, এমটি দেশ,এমটি বিন দাউদ-১,এমটি বিন দাউদ-২,এমটি সী ম্যাক্স-১, এমটি মার্কিন টাইল-১২, এমটি মার্কিন টাইল-১৩,এমটি মার্কিন টাইল-১৪,এমটি মার্কিন টাইল-১৫, এমটি সাদিয়া অনিক-১,এমটি সাদিয়া অনিক-২, এমটি সী-ভিউ-১,এমটি সী ভিউ-২, এমটি কিং ফিসারী-১, এমটি কিং ফিসারী-২, এমটি কিং ফিসারী -৩, এমটি সাংহাই-১,এমটি সাংহাই-২,এমটি সাংহাই-৯, এমটি সামিয়া-১, এমটি সামিয়া-২, , এমটি কোয়েল -২,এমটি করিম -১, এমটি আলকুদ-১, এমটি রামা-১, এমটি রামা-২, এমটি ফারহানা-৩, এমটি সামিট-১, এমটি অমি, এমটি তাহিয়া, এমটি লাইন, এমটি আরজু, এমটি গ্লোবাল, এমটি সুইট, এমটি আজবাল,এমটি টোটাল, এমটি করিম-৭, এমটি করিম-৬, এমটি হানিয়াত-১,এমটি সী ম্যাক্স-২,এমটি জুলফিকার, এমটি সী পাস-২,এমটি ওসান ড্রীম , এমটি ওসান কুইন ড্রীম-১,এমটি ওসান কুইন, এমটি নন্দিনী-২, এমটি এবাদি-৫, এমটি সাগর নন্দিনী-৩, এমটি আনন্দ স্লীম, এমটি রিদা, এমটি জাকিয়া। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও অনুপ শেখ, মাসুম শেখ ও দুলাল শেখ তাদের কাউকেই পাওয়া যায়নি। ডিপোর আশেপাশে প্রকাশ্যে তেল চুরির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তেল চোর সিন্ডিকেটের কারণে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে অপর দিকে বাজারে ভেজাল তেলের সরবরাহ বাড়ছে। এই তেল চুরির সিন্ডিকেট সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও রাতে টহলে থাকা কাঁচপুর ফাঁড়ি পুলিশ সম্পূর্ণ নিরব ভুমিকা পালন করছে। তাই তেল চুরি বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: