ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনভর পরিচালিত এসব অভিযানে ভারতীয় মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিকাল ৪টা ৫৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তা সংলগ্ন স্থান থেকে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভুট্টা ক্ষেতের মধ্য থেকে নায়েক মোঃ মাসুদ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সকাল ৮টায় উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তা থেকে হাবিলদার মোঃ ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১টায় বেনীপুর বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে নবদূঘাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনসিরেক্স ও এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃত পুরুষদের নাম ও ঠিকানা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আটককৃত সবাইকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: