ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ ও ৭ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ঔষধ ও ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে রাজাপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৭৩/২-এস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গতকাল ভোর রাতে যাদবপুর বিওপি’র আওতাধীন বেদবাড়ীয়া গ্রামে পৃথক দুটি অভিযানে ১৮৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৪৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন ভোরে শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়। এছাড়া ৬ ফেব্রুয়ারি রাতে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় এক পুরুষ ও এক নারীসহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
