নারায়ণগঞ্জের রাজনীতিতে একসময় শামীম ওসমান ও আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা মনিরুল আলম সেন্টুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার রফিকুর হান্নান রঞ্জু। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি এখন বিএনপি থেকে বহিষ্কৃত মোঃ শাহ আলমের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বিএনপি জোটের মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে রঞ্জু মেম্বার উল্টো স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের পক্ষে গণসংযোগে নিয়মিত অংশ নিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তার এমন ভূমিকা ‘শৃঙ্খলাভঙ্গ’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তারা জানান, রঞ্জু মেম্বারের আচরণে দলের মধ্যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। একটি সূত্র জানায়, মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীর উদ্যোগে বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা সম্ভব হয়। সেন্টু বর্তমানে কাসেমীর পক্ষে কাজ করলেও তার অনুসারী রঞ্জু মেম্বার ঠিক বিপরীত পথে হেঁটে শাহ আলমের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে বলেছেন, দলের পরিচয় বহন করেও রঞ্জু মেম্বার যে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তা শুধু দলীয় শৃঙ্খলাবিরোধী নয়, দলের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। তারা অবিলম্বে রফিকুর হান্নান রঞ্জু মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
